Showing posts with label ইসলামিক বই. Show all posts
Showing posts with label ইসলামিক বই. Show all posts

Thursday, October 31, 2019

বইঃ ভেদে মারেফত বা ইয়াদে খোদা // Vede Marefotবইঃ আশেক মাশুক বা এস্কে এলাহী Ashek Mashuk

বইঃ ভেদে মারেফত বা ইয়াদে খোদা 

Vede Marefot Ba Yade Khoda

বি.দ্র.: 

বইটি শুধুমাত্র যাচাইয়ের উদ্দেশ্যে আমাদের সাইটে আপলোড দেয়া হলো। শিরকপূর্ণ কথা, আক্বীদা, আল্লাহর সাথে বেয়াদবী থাকার কারণে আমলযোগ্য নয়।





🔺🔻🔺🔻🔺🔻🔺🔻🔺🔻🔺🔻🔺🔻🔺🔻🔺🔻🔺🔻🔺🔻🔺🔻🔺🔻🔺🔻🔺🔻🔺🔻🔺🔻🔺🔻🔺🔻🔺🔻🔺🔻🔺🔻🔺🔻


বইঃ আশেক মাশুক বা এস্কে এলাহী 

 Ashek Mashuk Ba Eshke Elahi

                               বি.দ্র.:

 বইটি শুধুমাত্র যাচাইয়ের উদ্দেশ্যে আমাদের সাইটে আপলোড দেয়া হলো।
 শিরকপূর্ণ কথা, আক্বীদা, আল্লাহর সাথে বেয়াদবী থাকার কারণে আমলযোগ্য নয়।






Wednesday, August 22, 2018

বইঃ হাদীসের নামে জালিয়াতি – প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা


বইঃ হাদীসের নামে জালিয়াতি – প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা (ফ্রি ডাউনলোড)




বইঃ হাদীসের নামে জালিয়াতি – প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা (ফ্রি ডাউনলোড)

বইঃ হাদীসের নামে জালিয়াতি – প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা
লিখেছেনঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর
{পি-এইচ. ডি. (রিয়াদ), এম. এ. (রিয়াদ), এম.এম. (ঢাকা)
অধ্যাপক, আল-হাদীস বিভাগ,
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া}

সংক্ষিপ্ত বর্ণনাঃ কুরআন কারীমের পরে রাসূলুলাহ (সাঃ)-এর হাদীস ইসলামী জ্ঞানের দ্বিতীয় উৎস ও ইসলামী জীবন ব্যবস্থার দ্বিতীয় ভিত্তি। মুমিনের জীবন আবর্তিত হয় রাসূলুলাহ (সাঃ)-এর হাদীসকে কেন্দ্র করে। হাদীস ছাড়া কুরাআন বুঝা ও বাস্তাবায়ন করাও সম্ভব নয়। হাদীসের প্রতি এই স্বভাবজাত ভালবাসা ও নির্ভরতার সুযোগে অনেক জালিয়াত বিভিন প্রকারের বানোয়াট কথা ‘হাদীস’ নামে সমাজে প্রচার করেছে। সকল যুগে আলিমগণ এসকল জাল ও বানোয়াট কথা নিরীক্ষার মাধ্যমে চিহ্নিত করে মুসলমানদেরকে সচেতন করেছেন।

আমাদের দেশে যুগ যুগ ধরে হাদীসের পঠন, পাঠন ও চর্চা থাকলেও সহীহ, যয়ীফ ও বানোয়াট হাদীসের বাছাইয়ের বিষয়ে বিশেষ অবহেলা পরিলক্ষিত হয়। যুগ যুগ ধরে অগণিত বানোয়াট, ভিত্তিহীন ও মিথ্যা কথা হাদীস নামে আমাদের সমাজে প্রচারিত হয়েছে ও হচ্ছে। এতে আমরা রাসূলুলাহ (সাঃ)-এর নামে মিথ্যা বলার কঠিন পাপের মধ্যে নিপতিত হচ্ছি। এছাড়াও দুইভাবে আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি। প্রথমত, এ সকল বানোয়াট হাদীস আমাদেরকে সহীহ হাদীসের শিক্ষা, চর্চা ও আমল থেকে বিরত রাখছে। দ্বিতীয়ত, এগুলির উপর আমল করে আমরা আলাহর কাছে পুরস্কারের বদলে শাস্তি পাওনা করে নিচ্ছি।

এই পুস্তকের প্রথম পর্বে হাদীসের পরিচয়, হাদীসের নামে মিথ্যার বিধান, ইতিহাস, হাদীসের নির্ভুলতা নির্ণয়ে সাহাবীগণ ও পরবর্তী মুহাদ্দিসগণের নিরীক্ষা পদ্ধতি, নিরীক্ষার ফলাফল, মিথ্যার প্রকারভেদ, মিথ্যাবাদী রাবীগণের শ্রেণীভাগ, জাল হাদীস নির্ধারণের পদ্ধতি ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করা হয়েছে। আশা করি এই আলোচনা পাঠকের মনের দ্বিধা ও অস্পষ্টতা দূর করবে এবং হাদীসের নির্ভুলতা রক্ষায় মুসলিম উম্মাহর অলৌকিক বৈশিষ্ট্য পাঠকের কাছে স্পষ্ট হবে।

দ্বিতীয় পর্বে আমাদের সমাজে প্রচলিত বিভিনড়ব ভিত্তিহীন, বানোয়াট ও জাল হাদীসের বিষয়ভিত্তিক আলোচনা করা হয়েছে। উল্লেখ্য যে, জাল হাদীসের বিষয়ে লেখকের মূলত নিজের কোনো মতামত উলেখ করা হয়নি। দ্বিতীয় হিজরীর তাবেয়ী ও তাবে- তাবেয়ী ইমামগণ থেকে শুরু করে পরবর্তী যুগের অগণিত মুহাদ্দিস রাসূলুলাহ (সাঃ)-এর নামে প্রচারিত সকল হাদীস সংকলন করে, গভীর নিরীক্ষা ও যাচাইয়ের মাধ্যমে সে সকল হাদীস ও রাবীদের বিষয়ে যে সকল মতামত প্রদান করেছেন লেখক মূলত সেগুলির উপরেই নির্ভর করেছেন এবং তাঁদের মতামতই উল্লেখ্য করা হয়েছে।



বইটি ডাউনলোড করুন (১.৯০ মেগাবাইট)


Monday, September 18, 2017

বইঃ আদর্শ বিবাহ ও দাম্পত্য

বইঃ আদর্শ বিবাহ ও দাম্পত্য

 

বই: আদর্শ বিবাহ ও দাম্পত্য
লেখক: শায়খ আব্দুল হামীদ আল ফাইযী আল-মাদানী
লিসান্স: মদীনা বিশ্ববিদ্যালয়, সৌদিআরব
(সৌদী আরবের আল-মাজমাআ অঞ্চলের দাওয়াত সেন্টারে কর্মরত দাওয়াত-কর্মী এবং বাংলা ভাষার প্রসিদ্ধ লেখক ও অনুবাদক।)

 





সংক্ষিপ্ত বর্ণনা: এ বইয়ে লেখক কনে দেখা, দেন মোহর, বিবাহ বন্ধন, অলীমাহ, স্বামী-স্ত্রীর পরস্পর অধিকার, তালাক, ইদ্দত, ইস্তিহাযা, নিফাস, গর্ভ-ধারণ ও জন্মনিয়ন্ত্রণ ইত্যাদি বৈবাহিক ও দাম্পত্য জীবনের যাবতীয় বিষয়ে খুব সুন্দর আলোচনা করেছেন।


বইটি ডাউনলোড করুন (৮২৪ কিলোবাইট) 


Sunday, September 17, 2017

বই – কবীরা গুনাহ

বই – কবীরা গুনাহ

সংকলন: ইমাম শামসুদ্দীন আয-যাহাবী ( রহ.)
অনুবাদক: জাকের উল্লাহ আবুল খায়ের
সম্পাদক: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
প্রকাশনায়: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

 





শিরোনাম: কবীরা গুনাহ

সংক্ষিপ্ত বিবরণ:: কবীরা গুনাহ : ইমাম শামসুদ্দীন আয যাহবী সংকলিত প্রসিদ্ধ গ্রন্থ মুখতাসার আল কাবায়ের, যা বাংলা ভাষায় অনুবাদ করে নাম দেয়া হয়েছে কবীরা গুনাহ। এ বইটি মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। মানুষ এ বইয়ের সাহায্যো প্রমাণসহ জানতে পারে আল্লাহ কি কি বিষয় নিষিদ্ধ করেছেন। বড় বড় গুনাহ চিহ্নিত করা ও সেগুলো থেকে বেঁচে থাকার ক্ষেত্রে এ বইটি একটি গুরুত্বপূর্ণ পথনির্দেশক।




বই : একজন মাজার ভক্তের জবানবন্দী

বই : একজন মাজার ভক্তের জবানবন্দী

একজন মাজার ভক্তের জবানবন্দী

শয়তান যেহেতু মানুষের শত্রু যে যুগে যুগে মানুষকে এমনভাবে প্রতারিত করেছে যেন মানুষ কোনক্রমেই শিরক ও বিদ’আত মুক্ত ইবাদত করতে না পারে।এজন্য শয়তান বিভিন্ন পন্থায় ভাল কাজের মধ্যে শিরক ও বিদ’আত যুক্ত করে দিয়ে আল্লাহ্‌র কাছে অপছন্দনীয় করে তুলেছে।যেমন, কবর যিয়ারত করা সুন্নত, কিন্তু কবরবাসীর কাছে কিছু চাওয়া বা সাহায্য প্রার্থনা করা শিরক। প্রফেসর আব্দুল মু’নেম আল-জাদভীর (এতেরাফাত কুনতু কুবুরিয়ান) ‘মাযারভক্তের জবানবন্দী’ নামক পুস্তিকাটিতে তিনি খুব সহজ ভাষায় সামজিক ও ধর্মীয় কতিপয় কুসংস্কারের আলোচনা করেছেন।
·                     অনুবাদ: মুহাম্মদ আফলাতুন হুসাইন।
·                     সম্পাদনায়: মুহাম্মদ মুকাম্মাল হক।
·                     পৃষ্ঠা সংখ্যা ৩৩।
·                     (পিডিএফ-সাইজ ২২৮কেবি)


·                     সরাসরি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। 


Saturday, September 16, 2017

বইঃ রমাযানের ফাযায়েল ও রোযার মাসায়েল

বইঃ রমাযানের ফাযায়েল ও রোযার মাসায়েল

লেখক: শায়খ আব্দুল হামীদ আল ফাইযী আল-মাদানী
লিসান্স: মদীনা বিশ্ববিদ্যালয়, সৌদিআরব
(সৌদী আরবের আল-মাজমাআ অঞ্চলের দাওয়াত সেন্টারে কর্মরত দাওয়াত-কর্মী এবং বাংলা ভাষার প্রসিদ্ধ লেখক ও অনুবাদক।)

 


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু



সংক্ষিপ্ত বর্ণনাঃ সহীহ দলীলকে ভিত্তি করে রমযানের ফাযায়েল ও রোযার মাসায়েল জানার জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় বই। মুসলিমদের জন্য রমযান অত্যন্ত গুরুত্তপুর্ন মাস। এতে একজন মুসলিম রমযান মাসকে কিভাবে ফলপ্রসূ করবে তার মাসআলা-মাসায়েল ও ফাযায়েল সংক্রান্ত যে সকল বিষয়াদির প্রয়োজন অনুভব করে সেগুলো খুব সুন্দরভাবে আলোচিত হয়েছে।
এখানে শুধুমাত্র রমযানের মাসায়েল সম্পর্কেই আলোচনা হয়নি রমযান মাস আমাদের জীবনে কেন এত গুরুত্তপুর্ন তারও বর্ননা রয়েছে। এখানে আলোচিত হয়েছেঃ

•
সিয়ামের ফযীলত।
•
সিয়ামের প্রকারভেদ।
•
রমযান মাসের বৈশিষ্ঠ্য ও রোযার ফযিলত।
•
রমযানের রোযার মানুষের শ্রেণীভেদ।
•
খাদ্যদানের নিয়ম।
•
মুসাফিরের জন্য রোযা রাখা ভালো নাকি কাযা করা ভালো?
•
নিফাস ও ঋতুমতী।
•
সেহেরি খাওয়া।
•
ইফতার।
•
রোযা অবস্থায় যা বৈধ
•
রোযাদারদের জন্য যা অপছন্দনীয়।
•
যাতে রোযা নষ্ট ও বাতিল হয়।
•
রমযানে যে যে কাজ রোযাদারের কর্তব্য।
•
ঈদ ও তার বিভিন্ন আহকাম।
•
রমযানের পরে কি?
•
রমযানের রোযা কাযা করার বিবরন।
•
তারাবীহর সালাত বা কিয়ামে রামাযান
•
সাদকাহ বা দান করা
•
ইফতার করানো
•
কুরআন তিলাওয়াত
•
উমরাহ
•
শেষ দশকের আমল ও ইবাদত
•
ইত্তেকাফ
•
শাবে ক্বাদর অন্বেষণ করা
•
ফিতরার বিবরণ
•
ঈদ ও ঈদের বিভিন্ন আহকাম
•
ঈদের আদব
•
ঈদ সংক্রান্ত আরও কিছু মাসায়েল
•
রমযানের রোযা কাযা করার বিবরণ
•
নফল রোযার প্রকারভেদ
•
যে দিন গুলতে রোযা রাখা নিষিদ্ধ।
আরো অনেক বিষয় আলোচনা করা হয়েছে।
মোটকথা, বইটি প্রতিটি মুসলমানের জন্য নিত্য প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ন। রোযা ও রমযানের মত একটি মহান উৎদ্দীপনা তথা আনন্দমুখর মৌসুমকে ঘিরে যে সকল জানা ও মানার কথা এখানে পরিবেশিত হয়েছে তা আশা করি সকল মুসলিম ভাই বোনদের জানা প্রয়োজন। এই বইটি লিখেছেন আব্দুল হামীদ ফাইযী আল-মাদানী এবং প্রকাশনায় তাওহীদ প্রকাশনী। পৃষ্ঠা সংখ্যা ৩০৮।


            Download from mediafire.com


বইঃ তারাবীহ ও ই’তিকাফ

বইঃ তারাবীহ ও ই’তিকাফ

মূল লেখক: আল্লামা মুহাম্মাদ নাছিরুদ্দীন আলবানী (রহ:)
অনুবাদক: নূরুল ইসলাম

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু


বইটির সংক্ষিপ্ত পরিচয়:
মূল লেখক: আল্লামা মুহাম্মাদ নাছিরুদ্দীন আলবানী (রহ:)
অনুবাদক: নূরুল ইসলাম
প্রকাশনায়: শ্যামলবাংলা একাডেমী, রাজশাহী
প্রকাশকাল: জুন ২০১৩
পুষ্ঠা সংখ্যা: ৪১

বইটি ডাউনলোড করুন (৪৯৫ কেবি মাত্র)


Friday, September 15, 2017

বইঃ সিয়াম - রাসূলুল্লাহ্‌র রোজা

বইঃ সিয়াম - রাসূলুল্লাহ্‌র রোজা

বইঃ সিয়াম - রাসূলুল্লাহ্‌র রোজা
মূলঃ ডা. জাকির নায়েক
প্রকাশনায়: পিস পাবলিকেশন

৪/৫ প্যারিদাস রোড, ঢাকা।


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু










বইঃ দ্বীনী প্রশ্নোত্তর

বইঃ দ্বীনী প্রশ্নোত্তর


লেখক: শায়খ আব্দুল হামীদ আল ফাইযী আল-মাদানী
লিসান্স: মদীনা বিশ্ববিদ্যালয়, সৌদিআরব

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু






বইঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি

বইঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি

মূলঃ শায়খ মুহাম্মদ নাছিরুদ্দীন আলবানী (রহ.)
তাওহীদ পাবলিকেশন্স

 



মূলঃ শায়খ মুহাম্মদ নাছিরুদ্দীন আলবানী (রহ.) 

সংক্ষিপ্ত বর্ণনা: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি: সকল ইবাদত-বন্দেগীর রয়েছে নিয়ম-কানুন ও পদ্ধতি। যা আল্লাহ নিজে বর্ণনা করেছেন অথবা তার রাসূল দ্বারা বর্ণনা করিয়েছেন। এ পুস্তিকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামাজ পড়ার পদ্ধতি তুলে ধরা হয়েছে। যাতে সকল মুসলিম নর-নারী এ অনুযায়ী আমল করতে পারে। রাসূলুল্লাহ সা. বলেছেন : আমাকে যেভাবে নামাজ পড়তে দেখ তোমরা সেভাবে নামাজ আদায় কর। গ্রন্থটি সংকলন করেছেন শায়খ আলবানী।

তাওহীদ পাবলিকেশন্স
হাজী আব্দুল্লাহ সরকার লেন, বংশাল, ঢাকা।

বইটি স্ক্যান করে পিডিএফ ভার্সনে প্রদান করা হয়েছে। তাই বইটি পড়তে আপনার কম্পিউটারে ‘এডোব রিডার’ সফটোওয়্যারটি থাকা অপরিহার্য। এটি আপনার কম্পিউটারে আগে থেকে না থাকলে http://get.adobe.com/reader/ লিংকে ক্লিক করে এখনই তা ডাউনলোড করে ইন্সটল করে নিন।


ফ্রি ডাউনলোড করুন


১ম খণ্ড (6.47 মেগাবাইট)
২য় খণ্ড (5.42 মেগাবাইট)


আসহাবে রাসুলের জীবনকথা


আসহাবে রাসুলের জীবনকথা
(১ম থেকে ৬ষ্ট খ্ণ্ড)















বইগুলো ডাউনলোড করুনঃ


আসহাবে রাসুলের জীবনকথা

আসহাবে রাসুলের জীবনকথা


আসহাবে রাসুলের জীবনকথা


আসহাবে রাসুলের জীবনকথা


আসহাবে রাসুলের জীবনকথা


আসহাবে রাসুলের জীবনকথা





বইঃ কিয়ামতের আলামত

বইঃ কিয়ামতের আলামত 

লিখেছেনঃ শাইখ আব্দুল্লাহ বিন শাহেদ আল-মাদানী। লিসান্সঃ মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, এম,এম, ফাস্ট ক্লাশ ।



বইঃ কিয়ামতের আলামত 
লিখেছেনঃ শাইখ আব্দুল্লাহ বিন শাহেদ আল-মাদানী। 
লিসান্সঃ মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, এম,এম, ফাস্ট ক্লাশ ।
প্রকাশনায়: জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদী আরব।
সংক্ষিপ্ত বর্ণনা: বইটি এ বিষয়ে এক কথায় অসাধারণ। প্রতিটি বিষয়ে কুরআন ও হাদীস থেকে রেফারেন্স উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য যে, এ বইটি সৌদী আরবের জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার এর পক্ষ থেকে ছাপিয়ে হাজার হাজার কপি বিতরণ করা হয়েছে। আশাকরি বইটি থেকে আমরাও উপকৃত হব। আল্লাহ আমাদেরকে দ্বীন সম্পর্কে সঠিকভাবে জানার এবং তা মানার তাওফীক দান করুন।


বইটি ডাউনলোড করুন (ওয়ার্ড ভার্সন)

বইটি ডাউনলোড করুন (পিডিএফ ভার্সন)


Tuesday, September 5, 2017

বইঃ – মহা প্রলয়

বইঃ – মহা প্রলয়



মূল ও বিন্যাসঃ- ড. মুহাম্মদ আব্দুর রহমান আরিফী (সদস্য, আন্তর্জাতিক উচ্চতর দাওয়াত বিভাগ)
কিং সাউদ ইউনিভার্সিটি, রিয়াদ, সৌদি আরব।
ভাষান্তর ও ব্যবস্থাপনা ও সম্পাদনাঃ- উমাইর লুৎফর রহমান
কুরআন-হাদিসের আলোকে কেয়ামতের ছোট বড় নিদর্শন-সম্বলিত প্রথম সচিত্র গ্রন্থ “মহাপ্রলয়”।
সম্প্রতি কিছু বিষয়গুলো নিয়ে অনেক দ্বিধাদন্দ্বের সৃষ্টি হয়েছে।বিভিন্ন লাইব্রেরী ও প্রসিদ্ধ ওয়েবসাইটগুলোতে কেয়ামতের নিদর্শন সম্বলিত বাণীগুলো নিয়ে অনেক জল্পনা-কল্পনা ও ভবিষ্যত ঘটনা প্রবাহ নিয়ে প্রচুর উপকথা প্রচারিত হচ্ছে। মুসলমানদের সামাজিক পরিস্থিতি যতই দুরবস্থার দিকে যাচ্ছে, সাধারণ মানুষ ততই উত্তরণের পথ খুঁজতে মনোনিবেশ করছে। এর-ই ফলে কখনো –“ইমাম মাহদীর আবির্ভাব হয়ে গেছে”, কখনো “ইহুদী খ্রিস্টানদের বিরুদ্ধে বহুল প্রতীক্ষিত যুদ্ধ কাছিয়ে গেছে”, কখনো “প্রাচ্যে বা প্রাশ্চাত্যে বড় ধরণের ভূমিধ্বস ঘটেছে” ইত্যাদি শোনা যাচ্ছে। কেও কেও তো এও দাবি করে ঈসা বিন মারিয়াম (আ) এর আবির্ভাব হয়ে গেছে। এসব দ্বিধাদন্দ্ব অপসারিত করার লক্ষ্যে মহাপ্রলয় বইটিতে কুরআন ও হাদিসের আলোকে কেয়ামতের ছোট বড় আদর্শকে একত্রিত করে মুসলিম বিশ্বকে এক কথায় কুরআন ও হাদিস নিয়ে গবেষণার আহ্বান করা হয়েছে।

সচিত্র আরবী বইটি মধ্যপ্রাচ্যে অনেক প্রসিদ্ধি লাভ করেছে। এ্যারাবিয়ানদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। কেয়ামতের উপর সচিত্র অনুবাদিত এই বাংলা বইটি ডিজাইন ও সম্পাদনার ক্ষেত্রে মূল বইকেও ছাড়িয়ে গেছে। বিশেষত কুরআন ও হাদিসের গন্ডিতে থাকায় বিশুদ্ধতায় কোনো সন্দেহ নাই।

বইটি ডাউনলোড করুন (পিডিএফ ভার্সন)

অথবা

বইটি ডাউনলোড করুন (পিডিএফ ভার্সন)