তাওহীদ ও তার প্রমাণাদি: আকীদার ব্যাপারে
৫০টি প্রশ্নোত্তর
তাওহীদ ও তার প্রমাণাদি: আকীদার ব্যাপারে ৫০টি প্রশ্নোত্তর
প্রশ্ন-১: সেই তিনটি মূলনীতি কি যা জানা মানুষের উপর ফরয?
উত্তর: তা হল: কোনো বান্দা কর্তৃক তার রবকে, দ্বীনকে
এবং নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম)কে জানা।
প্রশ্ন-২: আপনার রব বা প্রভু কে?
উত্তর: আমার রব আল্লাহ যিনি আমাকে এবং নিখিল বিশ্বকে তার
নেয়ামত দ্বারা লালন পালন করছেন, তিনিই
একমাত্র আমার মা‘বুদ
যিনি ব্যতীত অন্য কোনো মা‘বুদ
নেই।
এর প্রমাণ হল আল্লাহ তা‘আলার
বাণী:
﴿ ٱلۡحَمۡدُ
لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ٢ ﴾ [الفاتحة: ٢]
“সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি
বিশ্ব-জগতের রব্ব।”
আল্লাহ ব্যতীত যা কিছু রয়েছে তা হচ্ছে ‘আলাম বা সৃষ্টিকুল,
আর সেই সৃষ্টিকুলের অন্তর্ভুক্ত একজন হচ্ছি আমি।
