Showing posts with label তাফসীরুল কুরআন. Show all posts
Showing posts with label তাফসীরুল কুরআন. Show all posts

Saturday, September 16, 2017

তাফসীরুল উশরুল আখীর

তাফসীরুল উশরুল আখীর


মুসলিম জীবনের গুরুত্বপূর্ণ বিধান সহ
বিশুদ্ধ আকীদা নির্ভর এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় বই। এতে একজন মুসলিম দৈনন্দিন জীবনে কুরআন, তাফসীর, আকীদাহ, মাসআলা-মাসায়েল ও ফাযায়েল সংক্রান্ত যে সকল বিষয়াদির প্রয়োজন অনুভব করে সেগুলো খুব সুন্দরভাবে আলোচিত হয়েছে। বইটি দু’ভাগে বিভক্ত। প্রথম ভাগে স্থান পেয়েছে সূরা ফাতিহা সহ আল কুরআনুল কারীমের শেষ তিন পারা তথা সূরা মুজাদালা (৫৮ নং সূরা) থেকে সূরা নাস পর্যন্ত মোট ৪৭ টি সূরার সরল বাংলা অনুবাদ।
আর দ্বিতীয় ভাগে একজন মুসলিমের জন্য অতি গুরুত্বপূর্ণ  বিভিন্ন বিধি-বিধান আলোচিত হয়েছে। যেমন:
·                     তাজবীদ তথা বিশুদ্ধ রূপে কুরআন পাঠের নিয়ম-কানুন।
·                     আকীদা বিষয়ক অতি গুরুত্বপূর্ণ ৬২টি প্রশ্নোত্তর।
·                       তাওহীদ বিষয়ক একটি অন্তরঙ্গ সংলাপ।
·                      ‘লা ইলাহা ইল্লালাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ এর সারগর্ভ ব্যাখ্যা।
·                     পবিত্রতা তথা পানির বিধান, ওযু, গোসল, তায়াম্মুম, মোজার উপর মাসেহ, মহিলাদের হায়েজ, নেফাস, রক্তপ্রদর রোগ ইত্যাদি মাসায়েল।
·                     বিভিন্ন প্রকার নামাযের বিস্তারিত বিধি-বিধান। 
·                     যাকাতের বিস্তারিত আলোচনা।
·                     রোযার মাসায়েল।
·                     হজ্জ ও উমরার প্রয়োজনীয় হুকুম-আহকাম।
·                     বিবাহ, তালাক, ইদ্দত ইত্যাদি।
·                     কসম ও কাফফারা ইত্যাদি।
·                     মান্নত, যাদু-টোনা, ঝাড়-ফুঁক।
·                     জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় দুয়া ও জিকির (অর্থ সহ)।
·                     ৬৯টি নিষিদ্ধ বা হারাম বিষয়ের আলোচনা।
·                     আখেরাতের বিভিন্ন ধাপের একটি বিবরণ।
·                     সর্বোপরি সচিত্র সহ ওযু ও নামায শিক্ষা।
মোটকথা, বইটি প্রতিটি মুসলমানের জন্য নিত্য প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ।
বইটি আরবী ভাষায় প্রস্তুত করেছেন একদল অভিজ্ঞ আলেম এবং গবেষক। বাংলায় অনুবাদ করেছেন বিশিষ্ট দাঈ ও গবেষক শাইখ মুহা: আব্দুল্লাহ আল কাফী। তাফসীরটি বাংলা সহ পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুবাদ সম্পন্ন হয়েছে। এ বিশাল প্রকল্পটি পরিচালনা করছে: সউদী আরবের রিয়াদে অবস্থিত ওল্ড সানাইয়া দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার। পৃষ্ঠা সংখ্যা ১৭৯।
·                    

বইটি বাংলা (পিডিএফ ভার্সন) ডাউন লোড করতে 


মহানবী (সাঃ) এর জীবনী গ্রন্থঃ আর রাহীকুল মাখতূম

মহানবী (সাঃ) এর জীবনী গ্রন্থঃ আর রাহীকুল মাখতূম


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু



সংক্ষিপ্ত বর্ণনাঃ আলোচ্য গ্রন্থ ‘আর রাহীকুল মাখতূম’ শাইখ আল্লামা সফিউর রহমান মুবারকপুরি কর্তৃক রচিত। সৌদি আরবের সরকারী উদ্যোগে রাবেতা আলম আল ইসলামীর পক্ষ থেকে ১৩৯৬ হিজরী সনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন-চরিত বিষয়ক গ্রন্থ রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনি সারা বিশ্ব থেকে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ১১৮২জন প্রতিযোগীর মধ্যে প্রথম পুরস্কার লাভের এক দুর্লভ গৌরব অর্জন করেন। এ গ্রন্থটি সর্বস্তরের মানুষের নিকট অত্যন্ত সমাদৃত হয়েছে। সকলেই অত্যন্ত প্রশংসা করেছেন গ্রন্থটির। সবচেয়ে নির্ভর যোগ্য তথ্য সম্বলিত নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী গ্রন্থ হিসেবে ‘আর রাহীকুল মাখতূম’ বিশ্বের বিখ্যাত উলামা ও গবেষকগণের যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। যার পরিপ্রেক্ষিতে এ বইটি আমাদের প্রিয় মাতৃভাষা সহ পৃথিবীর অগণিত জীবন্ত ভাষায় অনুদিত হয়েছে।
এই গ্রন্থে বিস্তারিত ভাবে যে সকল বিষয় আলোচিত হয়েছে সেগুলো হল:
·                     তৎকালীন আরবের ভৌগোলিক, সামাজিক, প্রশাসনিক,​ অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থা।
·                     রবের ধর্ম-কর্ম ও ধর্মীয় মতবাদ।
·                     জাহিলিয়াতের সংক্ষিপ্ত বিবরণ।
·                     রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে বংশ পরিচয়, বিবাহ, দাম্পত্য, সন্তান-সন্ততি, তাঁর আবির্ভাব এবং এর পর ঘটনা বহুল পবিত্র জীবনের চল্লিশটি বছর।
·                     নুবুওয়াত লাভের পূর্বকালীন সংক্ষিপ্ত চিত্র
·                     নবুওয়তী জীবন এবং তার দাওয়াত
·                     প্রথম পর্যায়ের মুসলিমগণের ধৈর্য ও দৃঢ়তার অন্তর্নিহিত কারণসমূহ।
·                     মক্কা ভূমির বাইরে ইসলামের দাওয়াত প্রদান।
·                     ইসরা ও মিরাজ।
·                     হিজরত।
·                     মাদানি জীবন
·                     যুদ্ধ-বিগ্রহ, সন্ধি-চুক্তি।
·                     রাষ্ট্র প্রতিষ্ঠা
·                     সামাজিক ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন।
এবং তার ইহ লৌকিক জীবন থেকে তিরোধান।
উম্মুল মুমেনীন আয়েশা (রা:) বলেছেন, আসমানি গ্রন্থ আল-কুরআনই হল রাসুলুল্লাহ (সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম) এর চরিত্র। তাঁকে অনুসরণ করা, তাঁর জীবন সম্পর্কে জানা প্রত্যেক মুসলিমের ঈমানী দায়িত্ব। এই বইটিতে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম) এর জীবন কাহিনী বিস্তারিত ভাবে আলোচিত হয়েছে। আসুন, আমরা নবীজির জীবনকে জেনে সে অনুসারে নিজেদের গড়ে তুলি।

ডাউনলোড/DOWNLOAD [26 MB]

(RIGHT CLICK ON DOWNLOAD, SAVE LINK AS/TARGET AS)


Download from mediafire.com
Download from 4shared.com
Download English Version
Download Urdu Version

সূত্র : কুর'আনের আলো


Friday, September 15, 2017

তাফসীর ফী যিলালিল কোরআন ১ম থেকে ২২তম

তাফসীর ফী যিলালিল কোরআন ১ম থেকে ২২তম


তাফসীর ফী যিলালিল কোরআন ১ম থেকে ২২তম

pdf বই সংগ্রহ করতে, নীচে নামের উপর ☟ ক্লিক করুন।



























Friday, September 1, 2017

তাফসীরে তাবারী-১ম-৯ম খন্ড

তাফসীরে তাবারী-১ম-৯ম খন্ড 


তাফসীর গ্রন্থ হলো মূলত মহান আল্লাহর তরফ হতে রাসূল (সা)-এর উপর নাযিলকৃত আল-কুরআনের আল-হাদীসের মাধ্যমে ব্যাখ্যা-বিশ্লেষণ। সাধারণ মানুষের জন্য আল-কুরআনের অন্তর্নিহিত ভাব ও মর্ম সহজবোধ্য হয়ে উঠে তাফসীর পাঠ করার মাধ্যমে। এজন্য ইসলামের প্রথম থেকে কুরআন ও হাদীসের বিশেষজ্ঞ ‘আলিমগণ সাধারণ মানুষের জন্য সহজসাধ্য করে রচনা করেছেন তাফসীর গ্রন্থ।
এসব তাফসীর গ্রন্থের মধ্যে পবিত্র কুরআনের প্রখ্যাত ভাষ্যকার আল্লামা আবূ জা’ফর মুহাম্মদ ইবন জারীর তাবারী (র) প্রণীত তাফসীরে তাবারী অন্যতম। এই তাফসীরখানা তাফসীরে তাবারী নাম সমধিক পরিচিত হলেও এর প্রকৃত নাম “জামিউল বায়ান ফী তাফসীরিল কুরআন”। পবিত্র কুরআনের সঠিক ব্যাখ্যায় এই তাফসীরে সর্বাধিক হাদীস বর্ণিত হয়েছে। এটি মূলত হাদীস ভিত্তিক তাফসীর। এজন্য এ গ্রন্থখানি মুসলিম জাহানে বিশেষভাবে সমাদৃত।
তত্ত্ব ও তথ্যের বিশুদ্ধতার জন্য পাশ্চাত্য জগতের পন্ডিত-গবেষকগণও এ তাফসীরখানার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়েছেন। ১৯৮৮ সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস তাফসীরটির প্রথম খন্ডের ইংরেজী অনুবাদ প্রকাশ করেছে। আল্লাহ তাআলার অপার অনুগ্রহে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ১-১২খন্ড বাংলায় অনুবাদ প্রকাশ করেছে। ইতিপূর্বে  অন্য সাইটে ১-৭খন্ড স্ক্যানকৃত কপি প্রকাশ হয়েছে। বাকী খন্ডগুলো আমরা প্রকাশ করার আশা রাখি।


তাফসীরটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য:

·                       এটি হাদীস ভিত্তিক পূর্ণাঙ্গ তাফসীর। হাদীসের সনদ ভিত্তিক তাফসীর এর জন্য তাঁকে সনদভিত্তিক তাফসীর রচনার পথিকৃত বলা হয়।
·                       প্রতিটি আয়াতের আলাদা আলাদা তাফসীর।
·                       কুরআন দিয়ে কুরআনের তাফসীর করা হয়েছে।
·                       আল্লামা ইবনে জারীর তাবারী (রহ) প্রথমে আয়াতটির সারাংশ তাফসীর করেছেন। পরবর্তিতে এ সম্পর্কিত হাদীসগুলো দিয়ে তা উল্লেখ করেছেন।
·                       প্রতিটি আয়াতের ক্ষেত্রে রাসূলুল্লাহ (সা), সাহাবী ও তাবিঈগণের বর্ণিত হাদীস সনদ সহকারে বর্ণনা করেছেন। এ ক্ষেত্রে তিনি মারফূ হাদীসকেই প্রমাণ্য ও নির্ভরযোগ্য মনে করছেন।
·                       কোন আয়াতের তাফসীরে কয়েকটি মত থাকলে তাও উল্লেখ করা হয়েছে।
·                       আহকাম সম্পর্কিত আয়াতের তাফসীরের ক্ষেত্রে তিনি ফিকহী মাসআলা সম্পর্কেও আলোকপাত করেছেন।
·                       বিভিন্ন দূরহ বা কঠিন শব্দের অর্থ বিভিন্ন বিদ্বানগণের নিকট কি অর্থ প্রকাশ পেয়েছে তাও উল্লেখ করা হয়েছে।
·                       এই তাফসীরে ই’জাযুল কুরআন সন্নিবেশিত করা হয়েছে। অর্থ্যাৎ যেসব আয়াতে কুরআনের অলৌকিকত্ব সম্পর্কে চ্যালেঞ্জ করা হয়েছে, আল্লামা তাবারী সেসব চ্যালেঞ্জের মুকাবিলায় যৌক্তিক প্রমাণ ও অভিনব বর্ণনা পদ্ধতি উপস্থাপন করেছেন।
·                       এই তাফসীরের অন্যতম বৈশিষ্ট্য হলো, মু’তাযিলা, কাদরিয়া ও জাহমিয়া তথা বাতিল ফিরকার মতামত উল্লেখ করত: তা খন্ডনের মাধ্যমে  দাতভাঙ্গা জবাব দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের অভিমতকে প্রতিষ্ঠা করেছেন।
·                       অপ্রয়োজনীয় বর্ণনা, অতিরিক্ত আলোচনা, মুফাসসিরদের নিজস্ব চিন্তা-চেতানা তথা ব্যক্তিগত মত পরিহার করেছেন।
·                       কুরআনের বিভিন্ন শব্দের পঠন-পদ্ধতির বিশ্লেষণও তাফসীরে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে তিনি ‘কিতাবুল কিরাত’ নামে ১৮ খন্ডে সমাপ্ত একটি গ্রন্থ রচনা করেছেন।
·                       অনেক ক্ষেত্রে আয়াতের ব্যাখ্যায় আরবী কবিতাও উল্লেখ করেছেন।
এ তাফসীর সম্পর্কে ইমাম নববী (র) বলেন,
‘আত-তাবারীর তাফসীর গ্রন্থটি এক অনন্য বৈশিষ্ট্যে সমুজ্জল। এই তাফসীরটি তাঁর অনন্য কীর্তি। এর সমতুল তাফসীর আজ পর্যন্ত কেউ রচনা করতে পারেনি।’
ইমাম ইবন তাইমিয়াহ বলেন,
‘আত-তাবারীর তাফসীর গ্রন্থখানি বিশেষ মর্যাদার অধিকারী, সত্যিই এটি একটি অতুলীয় তাফসীর গ্রন্থ।”

ডাউনলোড

তাফসীরে আত-তাবারী ১ম-৭ম খন্ড

তাফসীর আত-তাবারী ৮ম খন্ড
তাফসীর আত-তাবারী ৯ম খন্ড