Showing posts with label জমঈয়তে আহলে হাদীসের পরিচয়. Show all posts
Showing posts with label জমঈয়তে আহলে হাদীসের পরিচয়. Show all posts

Thursday, March 16, 2017

জমঈয়তে আহলে হাদীসের পরিচয়

জমঈয়তে আহলে হাদীসের পরিচয়


বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ হওয়ার সুবাদে ‘বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস’ মুসলিম বিশ্বে অন্যতম বৃহৎ ইসলামী সংগঠন হিসেবে খ্যাতি লাভ করেছে। ইতোমধ্যে এ দেশের প্রায় ৩ কোটি জনগোষ্ঠির প্রতিনিধিত্ব করছে এ সংগঠনটি। ভারতীয় উপমহাদেশে এ সংগঠনের জন্ম হয়। এক ঐতিহাসিক ধারাবাহিকতার মধ্য দিয়ে। তবে শুরু থেকেই প্রচলিত রাজনৈতিক কর্মসূচীর পরিবর্তে কেবল সমাজ সংস্কার এবং জনকল্যাণমূলক কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে জমঈয়ত।
১। অল ইন্ডিয়া আহলে হাদীস কনফারেন্স-প্রথম ভারতীয় আহলে হাদীস সংগঠন:-
ভারতীয় উপমহাদেশে তাওহীদ ও সুন্নাহর প্রচার ও প্রতিষ্ঠা এবং শিরক-বিদআত-কুসংস্কার তথা অনৈসলামী কার্যকলাপ থেকে গণমানুষকে মুক্ত করার লক্ষ্যে এ অঞ্চলের আহলে হাদীসগণ সাংগঠনিক ব্যবস্থঅপনায় বৃহৎ পরিসরে কাজ করার সিদ্ধন্ত নেন ১৯০৬ সালে। ওই বছর ২২ ডিসেম্বর (৬ যুলকা’দা ১৩২৪ হিজরী) মিয়া নাযীর হুসাইন দেহলভী (রহ)-র কয়েকজন কীর্তিমান ছাত্র-হাফেয আব্দুল্লাহ গাজীপুরী (১৮৪৪-১৯১৮), হাফেজ আব্দুল আযীয রহীমাবাদী (১৮৫৫-১৯১৮), শামসুল হক আযীমাবাদী (১৮৫৭-১৯১১) আব্দুর রহমান মুবারকপুরী (১৮৬৫-১৯৩৫), আয়নুল হক ফলওয়ারী (১৮৬৯-১৮১৫), ছানাউল্লাহ অমৃতসরী (১৮৬৮-১৯৪৮), প্রমুখ আলেম বিহারের ‘আরাহ’ জেলায় মাদরাসা আহমাদিয়াহ-র বার্ষিক সেমিনারে একত্রিত হন। তাঁরা উপস্থিত সুধীবৃন্দ এবং ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে ‘অল ইন্ডিয়া আহলে হাদীস কনফারেন্স’ নামে একটি সর্বভারতীয় আহলে হাদীস সংগঠন প্রতিষ্ঠা করেন। সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হন যথাক্রমে হাফেজ আব্দুল্লাহ গাজীপুরী, ছানাউল্লাহ অমৃতসরী এবং শামসুল হক আযীমাবাদী (রহ)।