Showing posts with label কুরবানীর একাংশে আক্বীকা দেওয়া প্রসঙ্গ. Show all posts
Showing posts with label কুরবানীর একাংশে আক্বীকা দেওয়া প্রসঙ্গ. Show all posts
Saturday, March 25, 2017
Friday, March 24, 2017
কুরবানীর একাংশে আক্বীকা দেওয়া প্রসঙ্গ
কুরবানীর
একাংশে আক্বীকা দেওয়া প্রসঙ্গ
লেখক: শাইখ আব্দুর রাকীব (মাদানী)
অনার্স, ফিকহ, মদীনা
বিশ্ববিদ্যালয়।
দাঈ, ইসলামিক
দাওয়াত সেন্টার, খাফজী, (সউদী আরব)
সম্পাদক: শাইখ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
অতঃপর কুরবানীর সময় আমরা আমাদের সমাজে একটি প্রচলিত আমল দেখতে পাই, তা হচ্ছে, গরু কিংবা উট কুরবানী দেয়ার
সময় তাতে সন্তানের আক্বীকা দেওয়া। বিষয়টির ব্যাখ্যা এই রকম যে, যেহেতু একটি গরু কিংবা উটে সাতটি ভাগ প্রমাণিত। অর্থাৎ সাত ব্যক্তি শরীক
হয়ে কুরবানী দিতে পারে এবং সেটি সাত জনের পক্ষে স্বীকৃত। তাই কোন কুরবানীদাতা যদি
কুরবানীর উদ্দেশ্যে একটি গরু বা উট ক্রয় করে, অতঃপর
তার পরিবারের সদস্য সংখ্যা যদি ৪ কিংবা ৫ কিংবা ৬য় হয়, তাহলে সে অতিরিক্ত ভাগগুলিতে কুরবানীর নিয়ত না করে সেই সকল সন্তানের
আক্বীকার নিয়ত করে, যাদের সে নির্দিষ্ট সময়ে
আক্বীকা দেয় নি বা দিতে পারে নি। তাই সুযোগের সদ্ব্যবহার করতঃ কুরবানীর একই পশুতে
আক্বীকাও করে। আমরা এই আমলটি প্রায় দেখতে পাই। এখন প্রশ্ন হল, এই রকম করা কি শরীয়ত স্বীকৃত, এটা কি
সহীহ দলীল সম্মত? আমরা এ স্থানে এ সম্পর্কে কিছু
আলোচনা করার চেষ্টা করবো। [ওয়ামা তাউফীকী ইল্লা বিল্লাহ ]
Subscribe to:
Posts (Atom)