Showing posts with label আব্দুল্লাহ শাহেদ আল মাদানী. Show all posts
Showing posts with label আব্দুল্লাহ শাহেদ আল মাদানী. Show all posts

Wednesday, July 19, 2017

বইঃ নাজাত প্রাপ্ত দলের আকীদাহ

বইঃ নাজাত প্রাপ্ত দলের আকীদাহ

অনুবাদকঃ আব্দুল্লাহ শাহেদ আল মাদানী
জুবাইল দাওয়া এন্ড গাইডেন্স সেন্টার, সৌদী আরব।


সম্মানিত দ্বীনি ভাই! মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আক্বীদা বা ধর্ম বিশ্বাস সঠিক করা। আর আল্লাহ তা’য়ালা যুগে যুগে সকল নবী-রাসূলগণ পাঠিয়েছিলেন মূলত সকল ক্ষেত্রে তাদের আক্বিদা-বিশ্বাস সঠিক করার লক্ষে। আজ আমরা সঠিক আক্বিদা হারিয়ে ফেলার ফলে সমাজে হাজারো তরীক্বা, হাজারো ইজম, হাজারো দল-মতের সৃষ্টি হয়েছে। মুসলমানদের মাঝে যদি রব বা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে সঠিক ধারণার কথা বলি তাহলে পরিলক্ষিত হবে আল্লাহ ও রাসূল নিয়েও আমাদের মাঝে অসংখ্য দ্বন্দ রয়েছে।
আল্লাহকে নিয়ে আক্বিদার ক্ষেত্রে দ্বন্দের দিকসমূহঃ
(১) আল্লাহ কোথায়?
(২) তিনি আমাদের সাথে আছেন কি না?
(২) তিনি আমাদের সাথে কিরূপে আছেন?
(৩) তাঁর রূপ কেমন? (অঙ্গ-প্রত্যঙ্গ আছে না নাই)
(৪) কুরআন-হাদীসে বর্ণিত আল্লাহর অঙ্গ-প্রত্যঙ্গের সঠিক ব্যখ্যা কী। ইত্যাদি…
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে আক্বিদার ক্ষেত্রে দ্বন্দের দিকসমূহঃ
(১) তিনি মানুষ না অন্য কিছু?
(২) তিনি আদম (আঃ)এর সন্তান না ব্যক্তিক্রম কিছু?
(৩) তিনি মাটির তৈরী না নূরের?
(৪) আদম (আঃ)-এর সন্তান হয়ে কিভাবে নূর হয়ে জন্ম হল?
(৫) তিনি মৃত্যু বরণ করেছেন না জীবিত?
(৬) তিনি বর্তমান আমাদের দাওয়াত গ্রহণ করতে সক্ষম কি না?
(৭) তাঁর নিকট আবদার পেশ করা হলে তিনি শুনেন না শুনেন না? ইত্যাদি…
আরও কত বিষয়, যা মুসলমানদের মাঝে বড় দ্বন্দ রয়েই গেছে। এ ক্ষেত্রে আমাদের উচিত হবে সকল ক্ষেত্রে আমাদের ঈমান-আক্বীদাহকে সঠিক করা। কুরআন-হাদীস নিয়ে গবেষণা করা। সঠিক আলেমদের নিকট সঠিক জ্ঞান অর্জন করা। ইনশাআল্লাহ ‘কুরআন ও সহীহ হাদীছের আলোকে ২শতাধিক প্রশ্নোত্তরসহ নাজাত প্রাপ্ত দলের আকীদাহ’ নামক বইটি মুসলিমের আক্বীদা-বিশ্বাস নিখুঁত করতে বড় সহযোগি হবে বলে আশা করি। আল্লাহ আমাদের সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দান করুন।
বইটি ফ্রি ডাউনলোড করুন নিচের লিংক থেকেঃ
.
বেশি বেশি কোরআন ও সহীহ হাদীস পড়ুন জ্ঞান কে বৃদ্ধি করুন। নিজে জানুন অপরকে জানানোর ব্যাবস্থা করুন।