Showing posts with label হাদীছ পরিবর্তনে মাযহাবী আলেমগণ. Show all posts
Showing posts with label হাদীছ পরিবর্তনে মাযহাবী আলেমগণ. Show all posts

Thursday, April 20, 2017

হাদীছ পরিবর্তনে মাযহাবী আলেমগণ(علماء المذاهب في تحريف الحديث)

হাদীছ পরিবর্তনে মাযহাবী আলেমগণ

(علماء المذاهب في تحريف الحديث)

(১) শাফা‘আত : রাসূলুল্লাহ (ছাঃ) বলেন شَفَاعَتِى لأَهْلِ الْكَبَائِرِ مِنْ أُمَّتِى ‘আমার শাফা‘আত হবে আমার উম্মতের কাবীরা গোনাহগারদের জন্য’।[1]
মু‘তাযিলা বিদ্বানগণের মতে কাবীরা গোনাহগারগণ চিরস্থায়ী জাহান্নামী। তারা শাফা‘আতের হকদার নয়। অতএব তারা এ হাদীছে ‘কাবায়ের’ অর্থ করেছে ‘ছালাওয়াত’ অর্থাৎ ‘ছালাতসমূহের অধিকারী মুমিনদের জন্যই আমার শাফা‘আত হবে’।
কেননা ‘ছালাত’ হ’ল বড় ইবাদত। যেমন আল্লাহ বলেন, وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلاَّ عَلَى الْخَاشِعِينَ ‘ছালাত নিশ্চই বড় বিষয়, বিনত বান্দাগণের উপরে ব্যতীত’ (বাক্বারাহ ২/৪৫)।[2]