Showing posts with label ঈদে মিলাদুন্নবী শিয়াদের থেকে আমদানী করা হয়েছে। যা জঘন্য বেদআত. Show all posts
Showing posts with label ঈদে মিলাদুন্নবী শিয়াদের থেকে আমদানী করা হয়েছে। যা জঘন্য বেদআত. Show all posts

Wednesday, August 22, 2018

ঈদে মিলাদুন্নবী শিয়াদের থেকে আমদানী করা হয়েছে। যা জঘন্য বেদআত


 
''ঈদে মিলাদুন্নবী''শিয়াদের থেকে আমদানী করা হয়েছে।
যা জঘন্য বেদআত

.
দুই ঈদের বাইরে কোনো দিনকে সামাজিকভাবে উদযাপন শুরু হয় হিজরী ৪র্থ শতাব্দীর মাঝামাঝি থেকে শিয়াদের উদ্যোগে।
সর্বপ্রথম ৩৫২ হিজরীতে (৯৬৩ খ্রি.) বাগদাদের আব্বাসী খলিফার প্রধান প্রশাসক ও রাষ্ট্রের প্রধান নিয়ন্ত্রক বনী বুয়াইহির শিয়া শাসক মুইজ্জুদ্দৌলা ১০ই মহররম আশুরাকে শোক দিবস ও জিলহজ্ব মাসের ৮ তারিখ “গাদীর খুম” দিবস ঈদ ও উৎসব দিবস হিসাবে পালন করার নির্দেশ দেন। তার নির্দেশে এই দুই দিবস সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদার সাথে পালন করা হয়। যদিও শুধুমাত্র শিয়ারাই এই দুই দিবস পালনে অংশগ্রহণ করেন, তবুও তা সামাজিকরূপ গ্রহণ করে। কারণ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার ফলে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের সংখ্যাগরিষ্ঠ মানুষ প্রথম বছরে এই উদযাপনে বাধা দিতে পারেননি। পরবর্তী যুগে যতদিন শিয়াদের প্রতিপত্তি ছিল এই দুই দিবস উদযাপন করা হয়, যদিও তা মাঝে মাঝে শিয়া-সুন্নী ভয়ঙ্কর সংঘাত ও গৃহযুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়।
[
ইবন কাসির, আল বিদায়া ওয়ান নিহায়া ৭/৬৪২,৬৫৩]